Khadija ra. Buy on Amazon
Facebook LinkedIn

Khadija ra.

Book Details
Author(s) Rashid Hylamaz
ISBN / ASIN B0143GWXBA
ISBN-13 978B0143GWXB6
Sales Rank #99,999,999
Marketplace United States 🇺🇸
Ratings & Reviews No reviews yet — be the first!

No reviews yet.

Description
রাশীদ হাইলামায। তুরস্কের মানুষ। আমি তার নাম কখনও শুনিনি। নাম শোনার পর তাকে জানার চেষ্টা করলাম। বেশি কিছু জানতে পারিনি। তার্কিস লেখা পড়তে পারি না। অনেক আগে এ ভাষার উপর ছয় মাসের একটা বেসিক কোর্স করেছিলাম। ছয় মাসও লাগেনি সেগুলো ভুলে যেতে। তবে মানুষটি এখনো বেঁচে আছেন। তুরস্কের মুসলমানদের কাছে তিনি খুবই জনপ্রিয়। একজন ইসলামী গবেষক এবং সীরাত লেখক হিসেবে তার সুনাম এখন সারা বিশ্বে। তার লেখা রাসূলুল্লাহ সা.-এর জীবনী তুরস্কে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি। তার এরকম আরো অনেক কিতাব রয়েছে। সবগুলো কিতাবই তার্কিস ভাষায় লেখা। আমেরিকার নিউজার্সি থেকে ‘তুগরা বুকস’ তার অনেকগুলো বই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছে। বইগুলোর মধ্যে ‘খাদিজা রা. : প্রথম মুসলমান এবং শেষ নবী মুহাম্মাদ সা.-এর বিবি’ অন্যতম। এর ইংরেজি অনুবাদ করেছেন হুলইয়া চোশার। অসম্ভব সুন্দর এ তরজমা দেখে অবাক না হয়ে পারা যায় না। এ অনুবাদে মূল লেখকেরই সত্যানুসন্ধানে তার প্রবল আগ্রহ ও নিষ্ঠা, কুরআন ও হাদীসের উপর বিশেষ প্রজ্ঞা, শৈল্পিক অভিব্যক্তি এবং সর্বোপরি ইসলামের প্রতি তার গভীর ভালবাসা ফুটে উঠেছে।

আমি আলেম নই। আল্লাহ তা’আলা অনুগ্রহ করে এদেশের অন্যতম দ্বীনি ব্যক্তিত্ব হযরত প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের সোহবতে থাকার তাওফীক দিয়েছেন। একদিন বাদ ফজর মাদরাসায় প্রফেসর হযরতের নিয়মিত মজলিসে এ কিতাবটি (ইংরেজি সংস্করণ) সম্পর্কে জানার সৌভাগ্য হয়। পরবর্তীতে কিতাবটির তথ্য ও ভাষাশৈলিতে আকৃষ্ট হয়ে এর বাংলা অনুবাদ শুরু করি। আলহামদুলিল্লাহ, খুব কম সময়ের মধ্যেই এর অনুবাদের কাজ শেষ হয়েছে। প্রফেসর হযরতকে এ অনুবাদের একটা কপি দেখিয়েছি। তিনি তা দেখে খুব খুশি হয়েছেন এবং দু’আ করেছেন। হযরতের এ দু’আর উসিলায় আমি আশা করি, আল্লাহ তা’আলা এ কিতাবকে কবুল করবেন এবং আমার জন্য আখেরাতে নাযাতের উসিলা বানিয়ে দিবেন।
Donate to EbookNetworking
No Prev
No Next