Horek Maal Sare Chh' Taka Buy on Amazon
Facebook LinkedIn

Horek Maal Sare Chh' Taka

Publisher Swapnajit Mitra
Price not available for Germany

You can still browse on Amazon. Try another country above.

Book Details
Author(s) Swapnajit Mitra
Publisher Swapnajit Mitra
ISBN / ASIN B005IMPWVM
ISBN-13 978B005IMPWV7
Marketplace Germany 🇩🇪
Description
প্রকাশিত হলো স্বপ্নজিত মিত্রের গল্পচয়ন হরেক মাল সাড়ে ছ'টাকা।

ছয়টি সমকালীন গল্পের এই সমাহারে স্বপ্নজিত তুলেছেন সেই চিরকালীন প্রশ্ন - যদি কবিতারা সেই পুরাতন ভৃত্যের দিন থেকে কখনো রুক্মিনীর সাথে রেলস্টেশানে, কখনো কফিহাউসের আড্ডার সোনালী স্মৃতি ধরে, এমন কি হাল আমলে বেণীমাধবের নষ্ট মেয়ের মাধ্যমে ছোটোগল্পের আঙিনায় বারংবার ঢুকে পড়তে পারে, তবে ছোটো গল্পই বা কবিতার আঙ্গিকে ঢুকে পড়বে না কেন? তাই তার গল্পেরা গদ্য ও পদ্যের এক মিলিত ছান্দিক আন্দোলন। তার গল্পের সাধারন চরিত্ররা প্রতিদিনের কাজের মাঝে কখন অচেতনে ঢুকে পড়ে আধো স্বপ্নের জগতে যার সাথে আমাদের পরিচিতি নিবিড়, কিন্তু যা সচেতন মনের কাছে চিরকালই অধরা। কিন্তু তা স্বত্ত্বেও তার গল্পদের ভিত বাস্তবতার রূঢ় জমিতে দৃঢ়ভাবে প্রোথিত।

তার গল্পে কেউ কেউ খুঁজে পেতে পারেন রাজনৈতিক চোরাস্রোত। তবে তার কাহিনীর অযোধ্যা পাহাড় যেমন বনের মাঝে লুকিয়ে থাকা কুমারী হ্রদের জলে অনেক দূর থেকে কেবল ছায়া ফেলে, রাজনৈতিকতা স্বপ্নজিতের গল্পে শুধু তার ছায়া ফেলেছে মাত্র। তার গল্পেরা রাজনৈতিক মতাদর্শের কচকচালিতে হারিয়ে যায়নি - সেই হ্রদের জলে বুনো হাঁসেদের মতোই নিস্তরঙ্গ, কিন্তু সুদীপ্ত ভঙ্গীতে এগিয়ে গেছে।

পাওয়া যাচ্ছে অ্যামাজন কিন্ডল, আই-প্যাড (কিন্ডলের মাধ্যমে) ও বার্নস অ্যান্ড নোবল নুক ই-রিডারে, বাংলা ভাষার ইতিহাসে সর্বপ্রথম কিন্ডল ও নুক সঙ্কলন।

(বাংলা ভাষার প্রথম কিন্ডল বই প্রকাশিত হলো। আপনাদের শুভাশিস প্রার্থনীয়। - লেখক)

'Horek Maal Sare Chh' Taka' is a collection of short stories by Swapnajit Mitra, This is the first Kindle book in Bengali. The author looks forward to your readership and feedback.
Donate to EbookNetworking
No Prev
No Next